প্রকৃতি — ১১৯
গীতবিতান
যায় দিন, শ্রাবণদিন যায়।আঁধারিল মন মোর আশঙ্কায়,মিলনের বৃথা প্রত্যাশায় মায়াবিনী এই সন্ধ্যা ছলিছে।আসন্ন নির্জন রাতি, হায়, মম পথ-চাওয়া বাতিব্যাকুলিছে শুন্যেরে কোন্ প্রশ্নে।দিকে দিকে কোথাও নাহি সাড়া,ফিরে খ্যাপা হাওয়া গৃহছাড়া।নিবিড়-তমিস্র-বিলুপ্ত-আশা ব্যথিতা যামিনী খোঁজে ভাষা—বৃষ্টিমুখরিত মর্মরছন্দে, সিক্ত মালতীগন্ধে।