প্রকৃতি — ১২৩
গীতবিতান
মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো,দোলে মন দোলে অকারণ হরষে।হৃদয়গগনে সজল ঘন নবীন মেঘেরসের ধারা বরষে।তাহারে দেখি না যে দেখি না,শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়বাজে অলখিত তারি চরণেরুনুরুনু রুনুরুনু নূপুরধ্বনি।গোপন স্বপনে ছাইলঅপরশ আঁচলের নব নীলিমা।উড়ে যায় বাদলের এই বাতাসেতার ছায়াময় এলো কেশ আকাশে।সে যে মন মোর দিল আকুলিজল-ভেজা কেতকীর দূর সুবাসে