প্রকৃতি — ১৩০
গীতবিতান
শ্রাবণের গগনের গায় বিদ্যুৎ চমকিয়া যায়।ক্ষণে ক্ষণে শর্বরী শিহরিয়া উঠে, হায়।তেমনি তোমার বাণী মর্মতলে যায় হানি সঙ্গোপনে,ধৈরজ যায় যে টুটে, হায়।যেমন বরষাধারায় অরণ্য আপনা হারায় বারে বারেঘন রস-আবরণেতেমনি তোমার স্মৃতি ঢেকে ফেলে মোর গীতিনিবিড় ধারে আনন্দ-বরিষনে, হায়।