প্রকৃতি — ১৩৬
গীতবিতান
আমার যে দিন ভেসে গেছে চোখের জলেতারি ছায়া পড়েছে শ্রাবণগগনতলে।সে দিন যে রাগিণী গেছে থেমে, অতল বিরহে নেমে গেছে থেমে,আজি পুবের হাওয়ায় হাওয়ায় হায় হায় হায় রেকাঁপন ভেসে চলে।নিবিড় সুখে মধুর দুখে জড়িত ছিল সেই দিন—দুই তারে জীবনের বাঁধা ছিল বীন।তার ছিঁড়ে গেছে কবে একদিন কোন্ হাহারবে,সুর হারায়ে গেল পলে পলে।