প্রকৃতি — ১৪৪
গীতবিতান
আমরা বেঁধেছি কাশের গুচ্ছ, আমরা গেঁথেছি শেফালিমালা—নবীন ধানের মঞ্জরী দিয়ে সাজিয়ে এনেছি ডালা॥এসো গো শারদলক্ষ্মী, তোমার শুভ্র মেঘের রথে,এসো নির্মল নীলপথে,এসো ধৌত শ্যামল আলো-ঝলমল বনগিরিপর্বতে—এসো মুকুটে পরিয়া শ্বেতশতদল শীতল-শিশির-ঢালা।ঝরা মালতীর ফুলেআসন বিছানো নিভৃত কুঞ্জে ভরা গঙ্গার কূলেফিরিছে মরাল ডানা পাতিবারে তোমার চরণমূলে।গুঞ্জরতান তুলিয়ো তোমার সোনার বীণার তারেমৃদুমধু ঝঙ্কারে,হাসি-ঢালা সুর গলিয়া পড়িবে ক্ষণিক অশ্রুধারে।রহিয়া রহিয়া যে পরশমণি ঝলকে অলককোণেপলকের তরে সকরুণ করে বুলায়ো বুলায়ো মনে—সোনা হয়ে যাবে সকল ভাবনা, আঁধার হইবে আলা।