প্রকৃতি — ১৭০

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

নব কুন্দধবলদলসুশীতলা,অতি সুনির্মলা, সুখসমুজ্জলা,শুভ সুবর্ণ-আসনে অচঞ্চলা।স্মিত-উদয়ারুণ-কিরণ-বিলাসিনী,পূর্ণসিতাংশুবিভাসবিকাশিনী,নন্দনলক্ষ্মী সুমঙ্গলা।