প্রকৃতি — ১৭৩

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

হেমন্তে কোন্ বসন্তেরই বাণী পূর্ণশশী ওই-যে দিল আনি।বকুল ডালের আগায় জ্যোৎস্না যেন ফুলের স্বপন লাগায়।কোন্ গোপন কানাকানি পূর্ণশশী ওই-যে দিল আনি।

আবেশ লাগে বনে শ্বেতকরবীর অকাল জাগরণে।ডাকছে থাকি থাকি ঘুমহারা কোন্ নাম-না-জানা পাখি।কার মধুর স্মরণখানি পূর্ণশশী ওই-যে দিল আনি।