প্রকৃতি — ১৮৫
গীতবিতান
শীতের বনে কোন্ সে কঠিন আসবে ব’লেশিউলিগুলি ভয়ে মলিন বনের কোলে।আম্লকি-ডাল সাজল কাঙাল, খসিয়ে দিল পল্লবজাল,কাশের হাসি হাওয়ায় ভাসি যায় যে চলে।সইবে না সে পাতায় ঘাসে পাণ্ডুরতা,তাই তো আপন রঙ ঘুচালো ঝুম্কোলতা।উত্তরবায় জানায় শাসন, পাতল তপের শুষ্ক আসন,সাজ-খসাবার এই লীলা কার অট্টরোলে।