প্রকৃতি — ১৯৪

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

দোলে দোলে দোলে প্রেমের দোলন-চাঁপা হৃদয়-আকাশে,দোল-ফাগুনের চাঁদের আলোর সুধায় মাখা সে।কৃষ্ণরাতের অন্ধকারে বচনহারা ধ্যানের পারেকোন্ স্বপনের পর্ণপুটে ছিল ঢাকা সে।দখিন-হাওয়ায় ছড়িয়ে গেল গোপন রেণুকা।গন্ধে তারি ছন্দে মাতে কবির বেণুকা।কোমল প্রাণের পাতে পাতে লাগল যে রঙ পূর্ণিমাতেআমার গানের সুরে সুরে রইল আঁকা সে।