প্রকৃতি — ২০৮

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

এত দিন যে বসে ছিলেম পথ চেয়ে আর কাল গুনেদেখা পেলেম ফাল্গুনে।বালক বীরের বেশে তুমি করলে বিশ্বজয়—একি গো বিস্ময়।অবাক আমি তরুণ গলার গান শুনে।গন্ধে উদাস হাওয়ার মতো উড়ে তোমার উত্তরী,কর্ণে তোমার কৃষ্ণচূড়ার মঞ্জরী।তরুণ হাসির আড়ালে কোন্ আগুন ঢাকা রয়—একি গো বিস্ময়।অস্ত্র তোমার গোপন রাখো কোন্ তুণে।