প্রকৃতি — ২১৪
গীতবিতান
বাকি আমি রাখব না কিছুই—তোমার চলার পথে পথে ছেয়ে দেব ভুঁই।ওগো মোহন, তোমার উত্তরীয় গন্ধে আমার ভরে নিয়ো,উজাড় করে দেব পায়ে বকুল বেলা জুঁই।দখিন-সাগর পার হয়ে যে এলে পথিক তুমি,আমার সকল দেব অতিথিরে আমি বনভূমি।আমার কুলায়-ভরা রয়েছে গান, সব তোমারে করেছি দান—দেবার কাঙাল করে আমায় চরণ যখন ছুঁই।