প্রকৃতি — ২৭৭

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

এবার তো যৌবনের কাছে মেনেছ হার মেনেছ?‘মেনেছি’।আপন-মাঝে নূতনকে আজ জেনেছ?‘জেনেছি’।আবরণকে বরণ ক’রে ছিলে কাহার জীর্ণ ঘরে?আপনাকে আজ বাহির করে এনেছ?‘এনেছি'।এবার আপন প্রাণের কাছে মেনেছ হার মেনেছ?‘মেনেছি’।মরণ-মাঝে অমৃতকে জেনেছ?‘জেনেছি’।লুকিয়ে তোমার অমরপুরী ধুলা-অসুর করে চুরি,তাহারে আজ মরণ-আঘাত হেনেছ?‘হেনেছি’।