প্রকৃতি — ২৮০

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

নব নব পল্লবরাজিসব বন উপবনে উঠে বিকশিয়া,দখিনপবনে সঙ্গীত উঠে বাজি।মধুর সুগন্ধে আকুল ভুবন, হাহা করিছে মম জীবন।এসো এসো সাধনধন, মম মন করো পূর্ণ আজি।