প্রকৃতি — ৪৭

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

গহন রাতে শ্রাবণধারা পড়িছে ঝরে,কেন গো মিছে জাগাবে ওরে।এখনো দুটি আঁখির কোণে যায় যে দেখাজলের রেখা,না-বলা বাণী রয়েছে যেন অধর ভরে।নাহয় যেয়ো গুঞ্জরিয়া বীণার তারেমনের কথা শয়নদ্বারে।নাহয় রেখো মালতীকলি শিথিল কেশেনীরবে এসে,নাহয় রাখী পরায়ে যেয়ো ফুলের ডোরে।কেন গো মিছে জাগাবে ওরে।