প্রকৃতি — ৬৬

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

আজ আকাশের মনের কথা ঝরো ঝরো বাজেসারা প্রহর আমার বুকের মাঝে।দিঘির কালো জলের ’পরে মেঘের ছায়া ঘনিয়ে ধরে,বাতাস বহে যুগান্তরের প্রাচীন বেদনা যেসারা প্রহর আমার বুকের মাঝে।আঁধার বাতায়নেএকলা আমার কানাকানি ওই আকাশের সনে।ম্লানস্মৃতির বাণী যত পল্লবমর্মরের মতোসজল সুরে ওঠে জেগে ঝিল্লিমুখর সাঁঝেসারা প্রহর আমার বুকের মাঝে।