প্রকৃতি — ৬৮
গীতবিতান
পুব-সাগরের পার হতে কোন এল পরবাসী—শূন্যে বাজায় ঘন ঘন হাওয়ায় হাওয়ায় সন সনসাপ খেলাবার বাঁশি।সহসা তাই কোথা হতে কুলু কুলু কলস্রোতেদিকে দিকে জলের ধারা ছুটেছে উল্লাসী।
আজ দিগন্তে ঘন ঘন গভীর গুরু গুরু ডমরুরব হয়েছে ওই শুরু।তাই শুনে আজ গগনতলে পলে পলে দলে দলেঅগ্নিবরন নাগ নাগিনী ছুটেছে উদাসী।