প্রেম ও প্রকৃতি — ১৯

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

একবার বলো, সখী, ভালোবাস মোরে—রেখো না ফেলিয়া আর সন্দেহের ঘোরে।সখী, ছেলেবেলা হতে সংসারের পথে পথেমিথ্যা মরীচিকা লয়ে যেপেছি সময়।পারি নে, পারি নে আর— এসেছি তোমারি দ্বার—একবার বলো, সখী, দিবে কি আশ্রয়।সহেছি ছলনা এত, ভয় হয় তাইসত্যকার সুখ বুঝি এ কপালে নাই।বহুদিন ঘুমঘোরে ডুবায়ে রাখিয়া মোরেঅবশেষে জাগায়ো না নিদারুণ ঘায়।ভালোবেসে থাকো যদি লও লও এই হৃদি—ভগ্ন চূর্ণ দগ্ধ এই হৃদয় আমারএ হৃদয় চাও যদি লও উপহার।