প্রেম ও প্রকৃতি — ৪৪
গীতবিতান
অনন্তসাগরমাঝে দাও তরী ভাসাইয়া।গেছে সুখ, গেছে দুখ, গেছে আশা ফুরাইয়া।সম্মুখে অনন্ত রাত্রি, আমরা দুজনে যাত্রী,সম্মুখে শয়ান সিন্ধু দিগ্বিদিক হারাইয়া।
জলধি রয়েছে স্থির, ধূ-ধু করে সিন্ধুতীর,প্রশান্ত সুনীল নীর নীল শূন্যে মিশাইয়া।নাহি সাড়া, নাহি শব্দ, মন্ত্রে যেন সব স্তব্ধ,রজনী আসিছে ধীরে দুই বাহু প্রসারিয়া।