প্রেম ও প্রকৃতি — ৪৮

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

কে যেতেছিস, আয় রে হেথা— হৃদয়খানি যা-না দিয়ে।বিম্বাধরের হাসি দেব, সুখ দেব, মধুমাখা দুঃখ দেব,হরিণ-আঁখির অশ্রু দেব অভিমানে মাখাইয়ে।অচেতন করব হিয়ে বিষে-মাখা সুধা দিয়ে,নয়নের কালো আলো মরমে বরষিয়ে।হাসির ঘায়ে কাঁদাইব, অশ্রু দিয়ে হাসাইব,মৃণালবাহ দিয়ে সাধের বাঁধন বেঁধে দেব।চোখে চোখে রেখে দেব—দেব না হৃদয় শুধু, আর-সকলই যা-না নিয়ে।