প্রেম ও প্রকৃতি — ৫৮
গীতবিতান
বঁধু, মিছে রাগ কোরো না, কোরো না।মম মন বুঝে দেখে মনে মনে— মনে রেখো, কোরো করুণা।পাছে আপনারে রাখিতে না পারিতাই কাছে কাছে থাকি আপনারি—মুখে হেসে যাই, মনে কেঁদে চাই— সে আমার নহে ছলনা।দিনেকের দেখা, তিলেকের সুখ,ক্ষণেকের তরে শুধু হাসিমুখ—পলকের পরে থাকে বুক ভ’রে চিরজনমের বেদনা।তারি মাঝে কেন এত সাধাসাধি,অবুঝ আঁধারে কেন মরি কাঁদি—দূর হতে এসে ফিরে যাই শেষে বহিয়া বিফল বাসনা।