প্রেম ও প্রকৃতি — ৭০

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

অবেলায় যদি এসেছ আমার বনে দিনের বিদায়ক্ষণেগেয়ো না, গেয়ো না চঞ্চল গান ক্লান্ত এ সমীরণে।ঘন বকুলের ম্লান বীথিকায়শীর্ণ যে ফুল ঝ’রে ঝ’রে যায়তাই দিয়ে হার কেন গাঁথ হায়, লাজ বাসি তায় মনে।চেয়ো না, চেয়ো না মোর দীনতায় হেলায় নয়নকোণে।এসো এসো কাল রজনীর অবসানে প্রভাত-আলোর দ্বারে।যেয়ো না, যেয়ো না অকালে হানিয়া সকালের কলিকারে।

এসো এসো যদি কভু সুসময়নিয়ে আসে তার ভরা সঞ্চয়,চিরনবীনের যদি ঘটে জয়— সাজি ভরা হয় ধনে।নিয়ো না, নিয়ো না মোর পরিচয়এ ছায়ার আবরণে।