প্রেম ও প্রকৃতি — ৭১

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

তুমি তো সেই যাবেই চ’লে, কিছু তো না রবে বাকি—আমায় ব্যথা দিয়ে গেলে জেগে রবে সেই কথা কি।তুমি পথিক আপন-মনেএলে আমার কুসুমবনে,চরণপাতে যা দাও দ’লে সে-সব আমি দেব ঢাকি।বেলা যাবে আঁধার হবে, একা ব’সে হৃদয় ভ’রেআমার বেদনখানি আমি রেখে দেব মধুর ক’রে।বিদায়-বাঁশির করুণ রবেসঁঝের গগন মগন হবে,চোখের জলে দুখের শোভা নবীন ক’রে দেব রাখি।