প্রেম ও প্রকৃতি — ৭৩

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

কালো মেঘের ঘটা ঘনায় রে আঁধার গগনে,ঝরে ধারা ঝরোঝরো গহন বনে।এত দিনে বাঁধন টুটে কুঁড়ি তোমার উঠল ফুটেবাদল-বেলার বরিষনে।ওগো, এবার তুমি জাগো জাগো—যেন এই বেলাটি হারায় না গো।অশ্রুভরা কোন্ বাতাসে গন্ধে যে তার ব্যথা আসে—আর কি গো সে রয় গোপনে।