প্রেম ও প্রকৃতি — ৭৬

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

চরণরেখা তব যে পথে দিলে লেখিচিহ্ন আজি তারি আপনি ঘুচালে কি।ছিল তো শেফালিকা তোমারি-লিপি-লিখা,তারে যে তৃণতলে আজিকে লীন দেখি।কাশের শিখা যত কাঁপিছে থরথবি,মলিন মালতী যে পড়িছে ঝরি ঝরি।তোমার যে আলোকে অমৃত দিত চোখেস্মরণ তারো কি গো মরণে যাবে ঠেকি।