প্রেম ও প্রকৃতি — ৭৮

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

এবার বুঝি ভোলার বেলা হল—ক্ষতি কী তাহে যদি বা তুমি ভোলো।যাবার রাতি ভরিল গানেসেই কথাটি রহিল প্রাণে,ক্ষণেক-তরে আমার পানেকরুণ আঁখি তোলোসন্ধ্যাতারা এমনি ভরা সাঁঝেউঠিবে বিরহাকাশমাঝে।এই-যে সুর বাজে বীণাতেযেখানে যাব রহিবে সাথে,আজিকে তবে আপন হাতেবিদায়দ্বার খোলো।