প্রেম ও প্রকৃতি — ৮

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

ওই কথা বলো সখী, বলো আর বার—ভালোবাস মোরে তাহা বলো বার বার।কতবার শুনিয়াছি, তবুও আবার যাচি—ভালোবাস মোরে তাহা বলো গো আবার॥