প্রেম ও প্রকৃতি — ৮৫
গীতবিতান
মনে হল পেরিয়ে এলেম অসীম পথ আসিতে তোমার দ্বারেমরুতীর হতে সুধাশ্যামল পারে।পথ হতে গেঁথে এনেছি সিক্তযূথীর মালা,সকরুণ নিবেদনের গন্ধ ঢালা—লজ্জা দিয়ো না তারে।সজল মেঘের ছায়া ঘনায় বনে বনে,পথহারার বেদন বাজে সমীরণে।দূরের থেকে দেখেছিলেম বাতায়নের তলেতোমার প্রদীপ জ্বলে—আমার আঁখি, ব্যাকুল পাখি ঝড়ের অন্ধকারে।