প্রেম ও প্রকৃতি — ৮৭
গীতবিতান
কী বেদনা মোর জানো সে কি তুমি জানোওগো মিতা, মোর অনেক দূরের মিতা।আজি এ নিবিড়তিমির যামিনী বিদ্যুতসচকিতা।বাদল-বাতাস ব্যেপে হৃদয় উঠিছে কেঁপেওগো সে কি তুমি জানো।উৎসুক এই দুখজাগরণ এ কি হবে হায় বৃথা।ওগো মিতা, মোর অনেক দূরের মিতা,আমার ভবনদ্বারে রোপণ করিলে যারেসজল হাওয়ার করুণ পরশে সে মালতী বিকশিতা।ওগো সে কি তুমি জানো।তুমি যার সুর দিয়েছিলে বাঁধিমোর কোলে আজ উঠিছে সে কাঁদি ওগো সে কি জানো—সেই-যে তোমার বীণা সে কি বিস্মৃতা।