প্রেম ও প্রকৃতি — ৯১

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

উদাসিনী সে বিদেশিনী কে নাই বা তারে জানিমনে জাগে নব নব রাগে তারি মরীচিকা-ছবিখানি।পুবের হাওয়ায় তরীখানি তারভাঙা এ ঘাট কবে হল পার,রঙিন মেঘে আর রঙিন পালে তার করে গেল কানাকানি।একা আলসে গণি বসে পলাতকা যত ঢেউ।যায় তারা যায়, ফেরে না, চায় না পিছু-পানে আর কেউ।জানি তার নাগাল পাব না, আমার ভাবনাশূন্যে শূন্যে কুড়ায়ে বেড়ায় বাদলের বাণী।