প্রেম ও প্রকৃতি — ৯৮

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

শ্রাবণের বারিধারা ঝরিছে বিরামহারা।বিজন শূন্য-পানে চেয়ে থাকি একাকী।দূর দিবসের তটে মনের আঁধার পটেঅতীতের অলিখিত লিপিখানি লেখা কি।বিদ্যুৎ মেঘে মেঘে গোপন বহ্নিবেগবহি আনে বিস্মৃত বেদনার রেখা কি।যে ফিরে মালতীবনে, সুরভিত সমীরণেঅন্তসাগরতীরে পাব তার দেখা কি।৷