প্রেম — ১০০
গীতবিতান
অনেক পাওয়ার মাঝে মাঝে কবে কখন একটুখানি পাওয়া,সেইটুকুতেই জাগায় দখিন হাওয়া।দিনের পর দিন চলে যায় যেন তারা পথের স্রোতেই ভাসা,বাহির হতেই তাদের যাওয়া আসা।কখন আসে একটি সকাল সে যেন মাের ঘরেই বাঁধে বাসা,সে যেন মাের চিরদিনের চাওয়া।হারিয়ে যাওয়া আলাের মাঝে কণা কণা কুড়িয়ে পেলেম যারেরইল গাঁথা মাের জীবনের হারে।সেই-যে আমার জোড়া-দেওয়া ছিন্ন দিনের খণ্ড আলাের মালাসেই নিয়েই আজ সাজাই আমার থালা—এক পলকের পুলক যত, এক নিমেষের প্রদীপখানি জ্বালা,একতারাতে আধখানা গান গাওয়া।