প্রেম — ১০২

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

আছ আকাশ-পানে তুলে মাথা,কোলে আধেকখানি মালা গাঁথা॥

ফাগুনবেলায় বহে আনে আলোর কথা ছায়ার কানে,তোমার মনে তারি সনে ভাবনা যত ফেরে যা-তা।কাছে থেকে রইলে দূরে,কায়া মিলায় গানের সুরে।হারিয়ে-যাওয়া হৃদয় তব মূূর্তি ধরে নব নব—পিয়ালবনে উড়ালো চুল, বকুলবনে আঁচল পাতা॥