প্রেম — ১১২

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

উদাসিনী-বেশে বিদেশিনী কে সে নাইবা তাহারে জানি,রঙে রঙে লিখা আঁকি মরীচিকা মনে মনে ছবিখানি॥পুবের হাওয়ায় তরীখানি তার এই ভাঙা ঘাট কবে হল পারদূর নীলিমার বক্ষে তাহার উদ্ধত বেগ হানি॥মুগ্ধ আলসে গণি একা বসে পলাতকা যত ঢেউ।যারা চলে যায় ফেরে না তাে হায় পিছু-পানে আর কেউ।মনে জানি কারাে নাগাল পাব না— তবু যদি মাের উদাসী ভাবনাকোনাে বাসা পায় সেই দুরাশায় গাঁথি সাহানায় বাণী॥