প্রেম — ১১৪

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

খােলাে খােলাে দ্বার, রাখিয়াে না আরবাহিরে আমায় দাঁড়ায়ে।দাও সাড়া দাও, এই দিকে চাও,এসাে দুই বাহু বাড়ায়ে॥কাজ হয়ে গেছে সারা উঠেছে সন্ধ্যাতারা।আলােকের খেয়া হয়ে গেল দে’য়াঅন্তসাগর পারায়ে॥ভরি লয়ে ঝারি এনেছ কি বারি,সেজেছ কি শুচি দুকূলে।বেঁধেছ কি চুল, তুলেছ কি ফুল,গেঁথেছ কি মালা মুকুলে।ধেনু এল গােঠে ফিরে, পাখিরা এসেছে নীড়ে,পথ ছিল যত জুড়িয়া জগতআঁধারে গিয়েছে হারায়ে॥