প্রেম — ১১৮

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

এ কী সুধারস আনেআজি মম মনে প্রাণে॥

সে যে চিরদিবসেরই, নূতন তাহারে হেরি—বাতাস সে মুখ ঘেরি মাতে গুঞ্জনগানে॥পুরাতন বীণাখানি ফিরে পেল হারা বাণী।নীলাকাশ শ্যামধরা পরশে তাহারি ভরা—ধরা দিল অগোচরা নব নব সুরে তানে॥