প্রেম — ১২
গীতবিতান
নিদ্রাহারা রাতের এ গান বাঁধব আমি কেমন সুরে।কোন্ রজনীগন্ধা হতে আনব সে তান কণ্ঠে পূরে॥সুরের কাঙাল আমার ব্যথা ছায়ার কাঙাল রৌদ্র যথাসাঁঝ-সকালে বনের পথে উদাস হয়ে বেড়ায় ঘুরে॥ওগাে, সে কোন্ বিহান বেলায় এই পথে কার পায়ের তলেনাম-না-জানা তৃণকুসুম শিউরেছিল শিশিরজলে।অলকে তার একটি গুছি করবীফুল রক্তরুচি,নয়ন করে কী ফুল চয়ন নীল গগনে দূরে দূরে॥