প্রেম — ১২১

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা,এ সমুদ্রে আর কভু হব নাকো পথহারা॥

যেথা আমি যাই নাকো তুমি প্রকাশিত থাকো,আকুল নয়নজলে ঢালো গো কিরণধারা॥তব মুখ সদা মনে জাগিতেছে সংগোপনে,তিলেক অন্তর হলে না হেরি কূল-কিনারা।কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে এ হৃদিঅমনি ও মুখ হেরি শরমে সে হয় সারা॥