প্রেম — ১২৯

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

ভালােবাসি, ভালােবাসি—এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাঁশি॥আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে,দিগন্তে কার কালাে আঁখি আঁখির জলে যায় ভাসি॥সেই সুরে সাগরকূলে বাঁধন খুলেঅতল রােদন উঠে দুলে।সেই সুরে বাজে মনে অকারণেভুলে-যাওয়া গানের বাণী, ভােলা দিনের কাঁদন-হাসি॥