প্রেম — ১৩
গীতবিতান
আমার কণ্ঠ হতে গান কে নিল ভুলায়ে,সে যে বাসা বাঁধে নীরব মনের কুলায়ে॥মেঘের দিনে শ্রাবণ মাসে যূথীবনের দীর্ঘশ্বাসেআমার-প্রাণে সে দেয় পাখার ছায়া বুলায়ে॥যখন শরৎ কাঁপে শিউলিফুলের হরষেনয়ন ভরে যে সেই গোপন গানের পাশে।
গভীর রাতে কী সুর লাগায় আধো-ঘুমে আধো-জাগায়,আমার স্বপন-মাঝে দেয় যে কী দোল দুলায়ে॥