প্রেম — ১৩৪

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

আমার দোসর যে জন ওগাে তারে কে জানে।একতারা তার দেয় কি সাড়া আমার গানে কে জানে।আমার নদীর যে ঢেউ ওগাে জানে কি কেউযায় বহে যায় কাহার পানে। কে জানে॥যখন বকুল ঝ’রেআমার কাননতল যায় গাে ভ’রেতখন কে আসে-যায় সেই বনছায়ায়,কে সাজি তার ভরে আনে। কে জানে॥