প্রেম — ১৪৪
গীতবিতান
সখী ওই বুঝি বাঁশি বাজে— বনমাঝে কি মনোমাঝে॥বসন্তবায় বহিছে কোথায়,কোথায় ফুটেছে ফুল,বলো গো সজনি, এ সুখরজনীকোন্খানে উদিয়াছে— বনমাঝে কি মনোমাঝে॥
যাব কি যাব না মিছে এ ভাবনা,সখী, মিছে মরি লোকলাজে।কে জানে কোথা সে বিরহহুতাশেফিরে অভিসারসাজে—বনমাঝে কি মনোমাঝে