প্রেম — ১৫

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

দিয়ে গেনু বসন্তের এই গানখানি—বরষ ফুরায়ে যাবে, ভুলে যাবে জানি॥তবু তাে ফাল্গুনরাতে এ গানের বেদনাতেআঁখি তব ছলােছলো, এই বহু মানি॥চাহি না রহিতে বসে ফুরাইলে বেলা,তখনি চলিয়া যাব শেষ হলে খেলা।আসিবে ফাল্গুন পুন, তখন আবার শুনােনব পথিকেরই গানে নূতনের বাণী॥