প্রেম — ১৭

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

সময় কারো যে নাই, ওরা চলে দলে দলে—গান হায় ডুবে যায় কোন্ কোলাহলে।পাষাণে রচিছে কত কীর্তি ওরা সবে বিপুল গরবে,যায় আর বাঁশি-পানে চায় হাসিছলে।বিশ্বের কাজের মাঝে জানি আমি জানিতুমি শোন মোর গানখানি।আঁধার মথন করি যবে লও তুলি গ্রহতারাগুলিশোন যে নীরবে তব নীলাম্বরতলে।