প্রেম — ১৮
গীতবিতান
এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসিখেলায়আমি যে গান গেয়েছিলেম জীর্ণ পাতা ঝরার বেলায়।শুকনো ঘাসে শূন্য বনে আপন-মনেঅনাদরে অবহেলায়আমি যে গান গেয়েছিলেম জীর্ণ পাতা ঝরার বেলায়।দিনের পথিক মনে রেখো, আমি চলেছিলেম রাতেসন্ধ্যাপ্রদীপ নিয়ে হাতে।যখন আমায় ওপার থেকে গেল ডেকে ভেসেছিলেম ভাঙা ভেলায়।আমি যে গান গেয়েছিলেম জীর্ণ পাতা ঝরার বেলায়।