প্রেম — ২০৯
গীতবিতান
শুভ মিলনলগনে বাজুক বাঁশিমেঘমুক্ত গগনে জাগুক হাসি।কত দুঃখে কত দূরে দূরে আঁধারসাগর ঘুরে ঘুরেসোনার তরী তীরে এল ভাসি।পূর্ণিমা-আকাশে জাগুক হাসি।ওগো পুরবালা,আনো সাজিয়ে বরণডালা,যুগলমিলনমহোৎসবে শুভ শঙ্খরবেবসন্তের আনন্দ দাও উচ্ছ্বাসি।পূর্ণিমা-আকাশে জাগুক হাসি।