প্রেম — ২১০

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

আর নহে, আর নহে—বসন্তবাতাস কেন আর শুষ্ক ফুলে বহে।লগ্ন গেল বয়ে সকল আশা লয়ে,এ কোন্ প্রদীপ জ্বালো এ যে বক্ষ আমার দহে।কানন মরু হল,আজ এই সন্ধ্যা-অন্ধকারে সেথায় কী ফুল তোলো।কাহার ভাগ্য হতে বরণমাল হরণ করো,ভাঙা ডালি ভরো—মিলনমালার কণ্টকভার কণ্ঠে কি আর সহে।