প্রেম — ২১৩
গীতবিতান
দুঃখের যজ্ঞ-অনল-জ্বলনে জন্মে যে প্রেমদীপ্ত সে হেম,নিত্য সে নিঃসংশয়,গৌরব তার অক্ষয়।দুরাকাঙ্খার পরপারে বিরহতীর্থে করে বাসযেথা জ্বলে ক্ষুব্ধ হোমাগ্নিশিখায় চিরনৈরাশ—তৃষ্ণাদহনমুক্ত অনুদিন অমলিন রয়।গৌরব তার অক্ষয়।অশ্রু-উৎস-জল-স্নানে তাপস জ্যোতির্ময়
আপনাকে আহুতি-দানে হল সে মৃত্যুঞ্জয়।গৌরব তার অক্ষয়।