প্রেম — ২২৯
গীতবিতান
আমার আপন গান আমার অগোচরে আমার মন হরণ করে,নিয়ে সে যায় ভাসায়ে সকল সীমারই পারে।
ওই-যে দূরে কূলে কূলে ফাল্গুন উচ্ছ্বসিত ফুলে ফুলে—সেথা হতে আসে দুরন্ত হাওয়া, লাগে আমার পালে।কোথায় তুমি মম অজানা সাথি,কাটাও বিজনে বিরহরাতি,এসো এসো উধাও পথের যাত্রী—তরী আমার টলোমলো ভরা জোয়ারে।