প্রেম — ২৩৯

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

ভরা থাক্ স্মৃতিসুধায় বিদায়ের পাত্রখানি।মিলনের উৎসবে তায় ফিরায়ে দিয়ো আনি।

বিষাদের অশ্রুজলে নীরবের মর্মতলেগোপনে উঠুক ফলে হৃদয়ের নূতন বাণী।যে পথে যেতে হবে সে পথে তুমি একা—নয়নে আঁধার রবে, ধেয়ানে আলোকরেখা।সারা দিন সঙ্গোপনে সুধারস ঢালবে মনেপরানের পদ্মবনে বিরহের বীণাপাণি।