প্রেম — ২৪
গীতবিতান
বাঁশি আমি বাজাই নি কি পথের ধারে ধারে।গান গাওয়া কি হয় নি সারা তোমার বাহির-দ্বারে।ওই-যে দ্বারের যবনিকা নানা বর্ণে চিত্রে লিখানানা সুরের অর্ঘ্য হোথায় দিলেম বারে বারে।আজ যেন কোন্ শেষের বাণী শুনি জলে স্থলে—‘পথের বাঁধন ঘুচিয়ে ফেলো’ এই কথা সে বলে।মিলন-ছোঁওয়া বিচ্ছেদেরই অন্তবিহীন ফেরাফেরিকাটিয়ে দিয়ে যাও গো নিয়ে আনাগোনার পারে।